বটিয়াঘাটার ২ ইউনিয়নে জিয়াউর রহমান পাপুলের গণসংযোগ

Jf4YCtU_.jpg

বটিয়াঘাটার ২ ইউনিয়নে জিয়াউর রহমান পাপুলের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক–
খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল গতকাল বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ও বালিয়াডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকোঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।এ সময় তিনি এলাকাবাসীর নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

দুপুরে আমিরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন শেখের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন পাপুল। পরে ইউনিয়নের কয়েকটি গ্রামে গণসংযোগ করেন তিনি। বিকালে বালিয়াডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামে গণসংযোগ শেষে ধাদুয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, উপজেলা বিএনপি আহবায়ক এজাজুর রহমান শামীম, আব্দুস সাত্তার আকন, জাহিদ হোসেন রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি মো: জসিমউদদীন শেখ, সাধারন সম্পাদক মো: আসাদ মোল্লা,জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার,সেলিম রেজা হাওলাদার,আসাদ মোল্লা,শাহাবুদ্দিন,আজগর,বিরাজ গোলদার.এজাজ আকুঞ্জি,সোহেল,রিপন,সরোয়ার,জাহিদ তরু প্রমূখ।##

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top