খালিশপুর ৯নং ওয়ার্ডে খুলনা-০৩ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক –
১১ নভেম্বর (মঙ্গলবার) নগরীর খালিশপুর ৯নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, খুলনা-০৩ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
সকালে তিনি ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন এবং বিকালে বাস্তহারা কলোনী, আবু নাসের হাসপাতাল মোড়সহ ৯ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাধারণ সম্পাদক পলাশ শিকদার, খুলনা-৩ আসন হাতপাখার নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, খুলনা-৩ আসন হাতপাখার নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশনা সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ওয়ার্ড ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্লাহ, মোঃ লিটনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।







