খালিশপুর থানা ওলামা দলের উদ্যোগে দোয়া
নিজস্ব প্রতিবেদক —
বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের দলীয় মনোনয়ন প্রার্থী রকিবুল ইসলাম বকুল-এর শ^শুর আফসার উল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বাদ যোহর খালিশপুর আরাবিয়া মাদরাসা মিলনায়তনে খালিশপুর থানা ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খালিশপুর থানা ওলামা দলের আহবায়ক মাওলানা মোহাম্মদ ইলিয়াছুর রহমান-এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ আবু নাঈম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আল-আমিন। খালিশপুর থানা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য এমদাদুল হক, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাজিদ রানা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন খালিশপুর থানা ওলামা দলের যুগ্ম-আহবায়ক হাফেজ মাওলানা খালিদ হাসান, মুফতী মুহাম্মাদুলাহ হাফেজ্জী, মাওলানা মুফতী মোঃ আজমল শেখ, মাওলানা আব্দুর রউফ গাজী, মুফতী কাজি ইসমাইল হোসেন, হাফেজ মিজানুর রহমান প্রমুখ।
খালিশপুর থানা ওলামা দলের উদ্যোগে দোয়া







