মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মায়ের কোলই প্রথম বিশ্ববিদ্যালয়: বকুল

3-2.jpg

মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
মায়ের কোলই প্রথম বিশ্ববিদ্যালয়: বকুল
নিজস্ব প্রতিবেদক-
“মায়ের কোলই সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। সন্তানের ভালোবাসার স্পর্শে মায়ের চোখের যে জল গড়িয়ে পড়ে, তা অমূল্য”Í মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে খুলনার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবস উপলক্ষে আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মঞ্চে নিজেদের মায়েদের পা ধুয়ে দিলে পরিবেশ এক আবেগঘন ও অভূতপূর্ব দৃশ্যে রূপ নেয়। রকিবুল ইসলাম বকুল জানান,মায়েদের চোখ বেয়ে গড়িয়ে পড়া এই পানি সাধারণ নয়Íএ ভালোবাসার পানি।একজন মা কতটা আবেগে আপ্লুত হলে সন্তানের স্পর্শে তার চোখে জল আসে, তা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন নৈতিক ও মানবিক শিক্ষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন,জীবনে যতই বড় হও না কেন, মনে রাখবে প্রতিটি সাফল্যের পেছনে আছে মায়ের ত্যাগ,দোয়া ও নিঃস্বার্থ ভালোবাসা। শুধু মা দিবসে নয়, প্রতিদিন মাকে সম্মান করতে শিখো। বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগকে ‘যুগান্তকারী’ উল্লেখ করে বকুল বলেন,যে সমাজে মায়ের সম্মান সর্বোচ্চ স্থানে থাকে, সে সমাজ কখনো পিছিয়ে যেতে পারে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান, গভার্নিং বডির সাবেক সভাপতি মৃধা জামাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে পুরো কর্মসূচি এক আবেগঘন ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়। এরপর রকিবুল ইসলাম বকুল দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top