1-2.jpg

বাংলাদেশের অর্থনৈতিক-সামাজিক উন্নয়নে
বিএনপির বিকল্প নেই : হেলাল
নিজস্ব প্রতিবেদক-
দিঘলিয়া উপজেলায় সারাদিনব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, “ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই। জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।”
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিঘলিয়ার আরুয়া, পূর্ব আমবাড়িয়া, রাধা মাধবপুর, কামারগাতী, লাখোহাটি ও বারাকপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, বৃক্ষরোপণ, পথসভা, মতবিনিময় এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। দিনের শুরুতে সকাল ১১টায় আরুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে “একটি বাড়ি একটি গাছ Í সবুজায়নের অঙ্গীকার” ¯েøাগানে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে বৃক্ষরোপণ করেন আজিজুল বারী হেলাল। বৃক্ষরোপণ শেষে স্কুলশিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন,
“পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে বিএনপি সরকার গঠন করলে পরিবেশবান্ধব শিক্ষা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দুপুর সাড়ে বারোটায় পূর্ব আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে আরেক দফা বৃক্ষরোপণ করেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন হেলাল। বেলা ১টায় মাধপুর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় আজিজুল বারী হেলাল বলেন,দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচনে জনগণের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। মানুষ দিন গুনছে ভোট দেওয়ার জন্য। বিএনপি গণমানুষের দলÍজনগণের রায়েই বিএনপি সরকার গঠন করবে। দুপুর ১:৩০ মিনিটে রাধা মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে কামারগাতী বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, দোকানপাটে গিয়ে লিফলেট বিতরণ এবং নঈম মোল্লার কবর জিয়ারত করেন। লাখোহাটি বাজারে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের সাথে কথা বলেন স্থানীয় সমস্যা ও উন্নয়ন বিষয়ে। বিকালে বারাকপুরে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আজিজুল বারী হেলাল। সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রূপসা, দিঘলিয়া ও তেরখাদার মানুষের সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক অগ্রগতির জন্য বিএনপিকে ভোট দেবেন এখানকার মানুষ। বিএনপি সরকার গঠন করলে বেকারত্ব কমবে, আধুনিক সড়ক, ব্রিজ, হাসপাতাল ও অবকাঠামো নির্মাণ করে দিঘলিয়াকে একটি উন্নত অঞ্চলে পরিণত করা হবে। সারাদিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু,রকিব মল্লিক, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু,আবুল কাশেম, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল,কুদরতি ইলাহি স্পিকার, আবদুল কাদের জনি, মনিরুল গাজী, লিটন শেখ, হিমেল গাজী, সাজিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top