কালীগঞ্জে নতুন বাজারে হামিদুল ইসলাম হামিদের পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ

WhatsApp-Image-2025-11-16-at-5.00.36-PM.jpeg

কালীগঞ্জে নতুন বাজারে হামিদুল ইসলাম হামিদের পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ

বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ ৪ সদর (আংশীক) ও কালীগঞ্জ উপজেলা সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদের নিদের্শনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ করেন।
রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকালে কালীগঞ্জ নতুন বাজারে লিফলেট বিতরণ করেন। এসময় বিএনপির নেতৃবৃন্দ প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাজারে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে হাতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। এ সময় তারা ৩১ দফার প্রয়োজনীয়তা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির অবস্থান তুলে ধরেন। আগামীতে বিএনপি আল্লাহ্ রহমতে রাষ্ট্র ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ আমরা বিএনপির ভাইস চেয়ারম‍্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সূখি সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলবো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দল কৃষক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top