ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ ছাত্রর মৃত্

WhatsApp-Image-2025-11-13-at-3.55.51-PM.jpeg

ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ ছাত্রর মৃত্

বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ট্রাক চাপায় স্বাধীন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু দক্ষিণ পাড়ার রওশন মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, নিহত স্বাধীন মশিউর রহমান ডিগ্রি কলেজের ছাত্র। আজ দুপুুুরে পরীক্ষা শেষ করে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন পথে হামদহ এলাকায় পৌছালে সে অসাবধানতা বসত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। সেসময় সামনে থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক চালক ও ট্রাকটি আটক করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রাক ও চালক আটক করা হয়েছে । ভুক্তভোগীর পরিবার থেকে এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top