২৬ নং ওয়ার্ড নাগরিক ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবদেক-
নগরীর ২৬ নং ওয়ার্ড নাগরিক ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল রাতে পশ্চিম বানিয়া খামার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শেখ জামাল উদ্দিন সভাপতি,এমএ সবুর সাধারণ সম্পাদক ও কেএম জিয়াউস সাদাত কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের খুলনা মহানগর কমিটির সদস্য সচিব ইকবাল হাসান তুহিন। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসকে এম তাছাদুজ্জামান। প্রধান নির্বাচন কমিশনার জিএম মঈনউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে নগরীর বিভিন্ন ওয়ার্ডের নাগরিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
৩১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হন এসএম মনিরুল ইসলাম, শেখ মোঃ রফিকুল ইসলাম ও সাঈদা পারভিন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন সহ-সাধারণ সম্পাদক মো: মাহাবুবুর রহমান ও ছাবিয়া ইয়াসমিন। সাংগঠনিক সম্পাদক শেখ অহিদুজ্জামান,সহ সাংগঠনিক সম্পাদক মো: ইয়াছির শেখ, দপ্তর সম্পাদক মো: মহিবুল্লাহ,সহ দপ্তর সম্পাদক শেখ মাহামুদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিকাইল হোসেন বাবুল,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আলী, তথ্য ও গবেষণা সম্পাদক ফেরদৌসুর রহমান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জিএম মহিউদ্দিন, নারী বিষয়ক সম্পাদক নিরুপমা গোলদার,সহ নারী বিষয়ক সম্পাদক ঝর্ণা রানী রায়,ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক কুদ্দুস শেখ,পরিবেশ সম্পাদক হালিম মোড়ল,সমাজ কল্যাণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম, সহ সমাজ কল্যাণ সম্পাদক সুলতান মাহমুদ,কার্যকরী সদস্য সাবির খান,সাজেদা পারভীন,সৈয়দ বদরুল আলম,শেখ আব্দুস সালাম ও শেখ বিল্লাল হোসেন। ##







