হরিণাকুণ্ডুতে সড়ক দূর্ঘটনা এক নারী নিহত আহত ২
বাবুল আক্তার,ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্ৰামের মসজিদ এলাকায় ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস ও ইজিবাইকের সংঘর্ষে সোহাগী খাতুন (৪৬) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।
এ সময় দুইজন গুরতর আহত হয়। নিহত সোহাগী খাতুন হরিনা কুন্ডু উপজেলার শাখারিদহ গ্ৰামের উম্মাদ আলীর স্ত্রী।আহতদের কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিনাকু্ন্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার খবর নিশ্চিত করে জানান, সকাল ৮ টার দিকে হরিনাকু্ন্ডুগামী একটি ইজিবাইকে ঢাকাগামী পরিবহন ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।







