সাংবাদিকের উপর হামলাকারিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

IMG_20251110_123821.jpg

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবীতে কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধনে কয়রায় কর্মরত সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন পরবর্তি সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এ সুযোগে অনেক সন্ত্রাসী মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের উপর হামলার দুঃসাহস দেখাচ্ছে। অবলিম্বে হামলায় জড়িতদের গ্রেফতার করা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ হারুন অর রশিদ, ইমতিয়াজ উদ্দীন, কামাল হোসেন, তরিকুল ইসলাম, সিরাজুদ্দৌলা লিংকন, নীতিশ মন্ডল, কোহিনুর আলম, আলাউদ্দীন আহমেদ, ইউনুস আলী, মুস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান প্রমূখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top