নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন সাজাচ্ছে সরকার

11-1.jpg

ডেস্ক রিপোর্ট :

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সাজাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য দুই দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল রোববার ১৪ জেলায় এবং আগের দিন শনিবার রাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। বদলি ও রদবদলের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।

জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনী তপশিল ঘোষণার পর থেকে ভোটের ফল গণনা পর্যন্ত এ কর্মকর্তারা যুক্ত থাকেন। এ দায়িত্ব পাওয়ার পর তারা পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ দেন। শেষ পর্যন্ত ভোটের মাঠের প্রশাসন সাজান তারা। আর পুলিশ সুপাররা আইনশৃঙ্খলার সার্বিক বিষয় দেখভাল করেন। শিগগির পুলিশ সুপার পদেও বদলি আসবে। একই সঙ্গে আরও কয়েকটি জেলায় ডিসি পদে পরিবর্তন আসতে পারে।

গত শনিবার রাতে নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা।

এদিকে যেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেখানকার ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top