মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: এড. মনা

1-1.jpg

মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল
সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ছিলেন
দলের দুর্দিনের কাণ্ডারি: এড. মনা
নিজস্ব প্রতিবেদক-
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা এবং দলের দুর্দিনের কাণ্ডারি। আজ দেশে বিরাজমান ক্রান্তিকালে জাতি বিভ্রান্ত। তরিকুল ইসলাম বেঁচে থাকলে দেশের এই দুর্দিনে তার গঠনমূলক পরামর্শ ও প্রজ্ঞা দিয়ে অস্থিরতা দূর করতে সাহায্য করতেন। মহান এই নেতার অভাব আজ দেশবাসী গভীরভাবে অনুভব করছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় খুলনা মহানগর বিএনপির মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা আরো বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে ‘জনগণের নেতা’ হিসেবে পরিচিত ছিলেন তরিকুল ইসলাম। নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন একজন ‘মহান নেতা’। তেমনি ছিলেন সাধারণের খুব কাছের মানুষ। রাজনৈতিক ময়দানে তিনি ছিলেন দৃঢ়চেতা এবং আপোষহীন সিপাহসালার। শত অত্যাচার, নির্যাতন, জেল, জুলুমেও পিছু হটেননি তিনি। বিএনপির রাজনীতিতে অনুকরণীয় রাজনীতিক ছিলেন। তরিকুল ইসলাম এই জনপদের অসংখ্য নেতা-কর্মীর নির্ভরযোগ্য অভিভাবক।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, জাতীয় দুর্যোগে, গণতন্ত্রের সঙ্কটে, দলের দুঃসময়ে তরিকুল ইসলাম পাহারাদারের ভূমিকা পালন করেছেন। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সাহসের ঠিকানা ছিলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, সেখ হাফিজুর রহমান মনি, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, আসাদুজ্জামান আসাদ, আব্দুল আজিজ সুমন, মাওলানা মোঃ আবু নাঈম কাজী, মো. শফিকুল ইসলাম শফি, জাকির ইকবাল বাপ্পী, মোঃ নাসির উদ্দিন, গোলাম কিবরিয়া, শেখ আবু সাইদ, ইফতেখার হোসেন বাবু, শেখ মনিরুজ্জামান মনির, মাসুদউল হক হারুন, গাজী আফসার উদ্দীন, এস এম নুরুল আলম দিপু, শেখ মোস্তফা কামাল, আজিজুর রহমান, শেখ হাবিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, জুয়েল খান, মোঃ নাজমুস সাকিব, মোঃ সওগাতুল আলম ছগীর, মোঃ আমিন আহমেদ, মিশকাত আলী, জামির হোসেন দিপু, শেখ মেহেদী হাসান, মোঃ ইয়াছিন মোল্লা, আব্দুল কাদের মল্লিক, এস কে তুষার প্রমূখ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আল আমিন। পরে মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম মোর্শেদ আলমের ১৩তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top