খুলনা মহানগর বিএনপির শোক কেন্দ্রীয় বিএনপি নেতা বকুল’র শশুরের ইন্তেকাল

3.jpg

খুলনা মহানগর বিএনপির শোক
কেন্দ্রীয় বিএনপি নেতা বকুল’র শশুরের ইন্তেকাল
নিজস্ব প্রতিবদেক-
বিএনপি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর শশুর আফসার উল ইসলাম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম আফসার উল ইসলাম এর জানাজা বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাদ আসর নড়াইল সদর মডেল মসজিদ সংলগ্ন মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। নমাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য গত (২৯ অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পাওয়ার পর প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জরুরি এয়ার প্লেন যোগে নিয়ে যাওয়া হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫-১৫মিনিটে ইন্তেকাল করেন।
মহানগর বিএনপির শোক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল-এর শ্বশুর মরহুম আফসারুল ইসলামের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যখাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top