খুলনায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে দুদকের বির্তক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক-
খুলনা ০৬ নভেম্বর খুলনায় আজ থেকে দুনীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা শ্লোগান নিয়ে আজ শুরু হয়েছে বির্তক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দুদক, দুনীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় গণসচেনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করেন। সরকারী মডেল স্কুলে প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। সভাপতিত্ব করেন প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনি মোহন সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদকের উপ-সহকারী পরিচালক মহসিন আলী, মডেল স্কুলের প্রধান শিক্ষক হাফেজ মো. আব্দুল লতিফ।
সপ্তাহব্যাপী বির্তক প্রতিযোগিতায় ৩২টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এছাড়া রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
খুলনায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে দুদকের বির্তক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্ধোধন







