যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা দিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ

৩৩.jpg

ডেস্ক রিপোর্ট :
কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল করিম মিলিটারি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।’ তবে জুতার মালা পরানোর বিষয়টি নিশ্চিত না করে তিনি বলেন, ‘এক কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং আব্দুল করিমকে সেই মামলায় আসামি।’

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, বাদীর কিশোরী মেয়েকে মুক্তিযোদ্ধা আব্দুল করিম ঘরে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। স্থানীয়রা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সঙ্গে তার প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে।

আব্দুল করিমের ছেলে দিদার আলম বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত মামলা আগেই নিষ্পত্তি হয়েছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বুলবুল, মজিদ, হুমায়ুন, হেলালসহ কয়েকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা গত মাসেও দা নিয়ে ধাওয়া করে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top