বটিয়াঘাটায় পাপুলের পক্ষে গণসংযোগ ও প্রচারণা মিছিল অনুষ্ঠিত

IMG-20251104-WA0133.jpg

বটিয়াঘাটায় পাপুলের পক্ষে গণসংযোগ ও প্রচারণা মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুলের পক্ষ থেকে গতকাল বটিয়াঘাটায় দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা মিছিল করেছে নেতা কর্মীরা। এ সময় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার,জিরো পয়েন্ট,সাচিবুনিয়া বাজার,দারোগার ভিটা ও চক্রাখালী বাজারে প্রচারণা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, ১ নং জলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাবুর রহমান হাওলাদার, প্রবীণ বিএনপি নেতা আব্দুস সাত্তার আকন,সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য শাহিন খানসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ##

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top