খুলনা মুসলীমলীগের সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী

Photo-1.jpg

খুলনা মুসলীমলীগের সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী

৫ নভেম্বর বুধবার খুলনা সিটি কর্পোরেশনের ১ম মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি, সমাজকর্মী ও খুলনা সিটি মুসলীমলীগের সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে বয়রা ইসলামীয়া কলেজ প্রাঙ্গণে সকাল ১০ টায় এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
এছাড়া খুলনা জেলা এবং মহানগর মুসলিমলীগ ও সিরাজুল ইসলাম স্মৃতি সংসদের পক্ষ থেকে আগামী ৮ নভেম্বর শনিবার সমুসলিমলীগের অস্থায়ী কার্যালয় ২৫, স্যার ইকবাল রোডে সকাল ১১ টায় এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মুসলীমলীগের সর্ব স্তরের নেতা-কর্মী এবং মরহুমের শুভীনুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top