খুলনা জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

WhatsApp-Image-2025-11-03-at-3.33.41-PM.jpeg

নিজস্ব প্রতিবেদক
আন্দোলন সংগ্রামের সাহসী যোদ্ধা সাবেক ছাত্র ও যুবনেতা এস এম মনিরুল হাসান বাপ্পী কে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব করায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আবু হোসেন বাবু’র সুস্থতা কামনায় খুলনা জেলা বিএনপির দোয়া মাহফিল।

০৩ নভেম্বর (সোমবার) সকাল ১১টায় ৬নং কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ে খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, আমির এজাজ খান, শেখ আব্দুর রশিদ, মোল্লা সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, মোল্লা মাহবুবর রহমান, আনিসুর রহমান, এ্যাড. আব্দুস সাত্তার, শাকিল আহমেদ দিলু, নাজমুস সাকির পিন্টু, সরোয়ার হোসেন, জি এম রফিকুল হাসান, আরিফুর রহমান আরিফ, মোঃ হাফিজুর রহমান, ইলিয়াস মল্লিক, মনির হাসান টিটো, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, শাহাদাত হোসেন ডাবলু, নাসিমা আক্তার পলি, মোল্লা রিয়াজুল ইসলাম, ডা. আব্দুল মজিদ, এজাজুর রহমান শামীম, সাইফুর রহমান সাইফ, ফারুক খন্দকার, জাবেদ মল্লিক, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনু, শেখ নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রী, সেতারা সুলতানা, মুর্শিদুর রহমান লিটন, রাহাদ আলী লাচ্চু, গাজী জাহাঙ্গীর আলম, মশিউর রহমান লিটন, শামসুল বারী পান্না, শহিদুল ইসলাম সহিদ, মাহমুদ আলম লোটাস, আব্দুল্লাহেল কাফি সখা, অধ্যাপক আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, গাজী শহীদুল ইসলাম, মশিউর রহমান, খন্দকার ফারুক, তানভীর আযম রুম্মান, জিএম রাসেল ইসলাম, রুবেল মীর, হাবিবুর রহমান বেলাল, মমিনুর রহমান সাগর, হারুন গাজী, বাহাদুর মুন্সী প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ জাহিদুর রহমান।
দোয়া অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়ে খুলনা জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, জেলা জাসাস, জেলা তাঁতীদল, জেলা ওলামাদল, জেলা মহিলাদল সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠন জেলা বিএনপির সদস্য সচিব কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top