খুলনার ছয়টি আসনের মধ্যে একটি বাদে বাকি পাঁচটি সহ সারাদেশে ২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

IMG_20251103_185937.jpg

খুলনার ছয়টি আসনের মধ্যে একটি বাদে বাকি পাঁচটি সহ সারাদেশে ২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

মোঃ জাহিদুল ইসলাম —-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হলো— ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে।

দলের মহাসচিব নিজে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হচ্ছেন, আর ঢাকা-১৪ আসনে নির্বাচন করবেন ‘মায়ের ডাক’-এর সানজিদা তুলি।

বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা (আংশিক)

#পঞ্চগড়_জেলা —–
পঞ্চগড়-১ : ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির
পঞ্চগড়-২ : ফরহাদ হোসেন আজাদ

#ঠাকুরগাঁও_জেলা ——
ঠাকুরগাঁও-১ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও-২ : মো. জাহিদুর রহমান জাহিদ

#দিনাজপুর_জেলা—–
দিনাজপুর-১ : মো. মনজুরুল ইসলাম
দিনাজপুর-২ : মো. সাদিক রিয়াদ
দিনাজপুর-৩ : বেগম খালেদা জিয়া
দিনাজপুর-৪ : মো. আক্তারুজ্জামান মিয়া
দিনাজপুর-৫ : হোল্ড করা হয়েছে
দিনাজপুর-৬ : অধ্যাপক এজেড এম জায়েদ হোসেন

#নীলফামারী_জেলা——
নীলফামারী-১ : হোল্ড করা হয়েছে
নীলফামারী-২ : এএইচএম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল
নীলফামারী-৩ : হোল্ড করা হয়েছে
নীলফামারী-৪ : মোহাম্মদ আব্দুল গফুর সরকার

#খুলনা_জেলা——
খুলনা-১ : স্থগিত করা হয়েছে
খুলনা-২ : নজরুল ইসলাম মঞ্জু
খুলনা-৩ : রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪ : আজিজুল বারি হেলাল
খুলনা-৫ : আলী আজগর লবি
খুলনা-৬ : মনিরুল হাসান বাপ্পি

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top