কেএমপি ডিবির অভিযানে ২২ (বাইশ) বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স সহ ১ জন আটক।
খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ১নভেম্বর রাত্র ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সি এর বাড়ীর ভাড়াটিয়া আসামী মোঃ আবুল কালাম সরদার(৩৫) এর শয়ন কক্ষের মধ্যে খাটের নিচে হইতে মোঃ আবুল কালাম সরদার(৩৫), পিতা-মৃত আমির আলী সরদার, মাতা-ফাতেমা বেগম, সাং-ভাংগাদেওলা, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি এ/পি সাং-হার্ডবোড ঘাট গুচ্ছগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-নুরনগর মেইন রোড, মোঃ আকবর মুন্সির বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর, মহানগর খুলনা’কে ২২ (বাইশ) বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।







