২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

IMG-20251101-WA0078.jpg

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আজ শনিবার মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে “২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫”। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন মহিলা সাঁতারু ছিলেন।

সকাল ৯টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এসে শেষ হয়। পুরুষ বিভাগে প্রতিযোগিতার দূরত্ব ছিল প্রায় ১০ কিলোমিটার এবং মহিলা বিভাগের জন্য ছিল প্রায় ৭ কিলোমিটার।
পুরুষ বিভাগে:
মোঃ ফয়সাল আহমেদ – বাংলাদেশ সেনাবাহিনী,পলাশ চৌধুরী – বাংলাদেশ নৌবাহিনী নুরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী,
আশিকুর রহমান – মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা,মোঃ ইমরান – নিকলী সুইমিং ক্লাব
মহিলা বিভাগে:
সোনিয়া আক্তার টুম্পা – বাংলাদেশ নৌবাহিনী,মুক্তি খাতুন – বাংলাদেশ সেনাবাহিনী,রুপা খাতুন – বাংলাদেশ নৌবাহিনী,সালমা খাতুন – বাংলাদেশ সেনাবাহিনী,সাদিয়া খাতুন – গড়াই সুইমিং ক্লাব
পুরস্কার ও সমাপনী অনুষ্ঠান:

প্রতিযোগিতা শেষে মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল স্মরণীতে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল;
কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ;
ফাতেমা তুল জান্নাত, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ;
অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জসহ
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতাটি ছিল উৎসবমুখর ও দর্শকপূর্ণ। নদীর দুই তীরে বিপুল সংখ্যক স্থানীয় দর্শক সাঁতারুদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top