দিঘলিয়ায় জাতীয় পার্টির আয়োজনে উপজেলা দিবস পালিত
আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা
দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল বৃহস্পতিবার(২৩ অক্টোবর) বিকাল ৪টায় জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড,লুতফর রহমান এবং সদস্য সচিব মল্লিক মোস্তাফিজুল ইসলাম লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও জাতীয় যুব সংহতির খুলনা জেলা সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টর নেতা,মোঃ রেজাউল করিম, মোঃ মাহাবুবুর রহমান, আবু কাসেদ, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আসলাম,মোঃ আনিসুর রহমান, অলিউর রহমান, বেনজীর আহমেদ, আব্দুর সাত্তার, মোঃ মিন্টু, জাতীয় মহিলা পার্টির নেত্রী শাহানাজ পারভীন, আমেনা খাতুন প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় আবুল কাসেম বলেন, এরশাদ সাহেব ১৯৮৩ সালের ২৩ এপ্রিল এক সাথে ৪৬০ টা উপজেলা সৃষ্টি করেন।তখন উপজেলায় ১৯ টি দপ্তর ছিল এবং কোর্ট ছিল। উপজেলা নির্বাচন এর মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নিবার্চিত করা শুরু হয়েছিলো। তখন উপজেলা চেয়ারম্যান ইউএনও সহ সকল দপ্তরের কর্মকর্তাদের চাকুরীর এসিয়ার লিখতেন উপজেলা চেয়ারম্যান। উপজেলা সৃষ্টি করে গ্রামের মানুষের ভাগ্যের উন্নায়ন করেছেন।বর্তমান চেয়ারম্যানরা ইউএনও এর কথা মত চলতে হয় প্রশাসনিক কাঠামোতে ইউএনও উপজেলা চেয়ারম্যান এর উপরে,আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করবে। আর সরকার গঠন করলে তখন কোর্ট সহ পূর্ণাঙ্গ উপজেলা চালু করা হবে। এরশাদের ৯ বছরের শাসন আমল ছিল স্বর্ন যুগ।







