নিজস্ব প্রতিবেদক :
ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে এক বছরের মধ্যে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান করা হবে। সেই সাথে দরিদ্র মানুষকে ফ্যামিলিকার্ড দেওয়া হবে। যে কার্ড দিয়ে মানুষ নায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারবেন। নারীর ক্ষমতায়নের জন্য এই কার্ডের মালিক হবে পরিবারের গৃহিণী। এছাড়া কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা দেওয়া হবে। সেই কার্ডের মাধ্যমে কৃষকরা নায্য মূল্যে সার কীটনাশকসহ কৃষি পণ্য কিনতে পারবেন। এবং এই কার্ডেরও মালিক হবেন একজন কৃষাণী।
ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকেলে কয়রা উপজেলা যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এসব কথা বলেন।
এবারের নির্বাচনকে প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে হেলাল বলেন, বিশেষ কোন দলের প্রতি ঝুঁকে গিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবেন না। তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।
কয়রা উপজেলা যুবদলের আহবায়ক শরীফুল আলমের সভাপতিত্ব ও সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ এবং যুগ্ম আহবায়ক এছানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোমরেজুল ইসলাম। প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন, জেলা যুব দলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদস্যসচিব নাদিমুজ্জামান জনি।
এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান, আবু সাইদ বিশ্বাস,খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক জাহিদ হোসেন শোভন, কয়রা উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম রসুল,কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল উদ্দীন,ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।







