সুন্দরবনে অস্ত্রসহ এক বনদস্যু আটক

2222.jpg

আটক বনদস্যু সাগর শেখ

নিজস্ব প্রতিবেদক :

সুন্দরবনে কোস্টগার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সাগর শেখ ওরফে জয় শীল (৪১) নামে এক বনদস্যুকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সুন্দরবনের খুলনা রেঞ্জের খাসিটানা খাল থেকে তাকে আটক করা হয়।

এ সময় একটি একনলা বন্দুক ও ২টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, সুন্দরবনের কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় একদল বনদস্যু অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযানিক দল তাদের ধাওয়া করে একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। আটক সাগর শেখ ওরফে জয় শীল সুন্দরবনের বনদস্যু ছোটন বাহিনীর সদস্য।
উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও আটক বনদস্যুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top